আইনিউজ ডেস্ক
রুমিন ফারহানাসহ পদত্যাগ করলেন বিএনপির ৭ এমপি
পদত্যাগ ঘোষণা করা বিএনপির সাংসদরা। ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকার গোপালভাগে চলছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। দেশের সাম্প্রতিক রাজনীতিতে আলোচনায় তুঙ্গে থাকা এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একাদশ জাতীয় সংসদে থাকা বিএনপির অন্তত ৭ এমপি। দুপুর ১টা ২০ মিনিটের পর থেকে তারা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া এমপিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানা।
পদত্যাগের ব্যাপারে রুমিন ফারহানা বলেন, আগামীকাল (রোববার) আমরা সই করা পদত্যাগপত্র জমা দেবো। এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এরই মধ্যে আমাদের পদত্যাগপত্র মেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবো।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গত শুক্রবার স্থায়ী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা আর সংসদে যাবো না।
তিনি আরও বলেন, সাড়ে তিন বছর এই সংসদে ছিলাম। এই সংসদে জনগণের কোনো কথা আওয়ামী লীগ বলে নাই। আওয়ামী লীগ এই সংসদকে বানিয়েছে বন্দনার বাক্স।
গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, এই জনসভায় আমি একটা সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই। আমরা সাতজন এমপি আছি। শুক্রবার স্ট্যান্ডিং কমিটিতে আমাদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে, বিশাল এই জনসমুদ্রকে সাক্ষী রেখে আমরা এই সংসদ থেকে পদত্যাগের ঘোষণা করতে চাই।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























