Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ১০ ডিসেম্বর ২০২২

১৩ ও ২৪ ডিসেম্বর সারাদেশে বিএনপির গণবিক্ষোভ কর্মসূচি

গোপালবাগ মাঠে সকাল থেকে বিএনপির নেতাকর্মীদের সমাগম। ছবি- সংগৃহীত

গোপালবাগ মাঠে সকাল থেকে বিএনপির নেতাকর্মীদের সমাগম। ছবি- সংগৃহীত

রুমিন ফারহানাসহ বিএনপির ৮ সাংসদ এবং ১৩ ও ২৪ ডিসেম্বর দুইটি কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শেষ হল গোপালবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শেষ করেছে। ১০ দফা দাবি আদায়ে ২৪ ডিসেম্বর দেশের প্রতিটি জেলা, উপজেলায় ও ইউনিটে গণমিছিল ও গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা।

তাছাড়া এর আগে আগামী ১৩ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তির দাবি ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পুলিশি তাণ্ডবের প্রতিবাদেএকই কর্মসূচি পালন করবে দলটি।

গোলাপবাগ মাঠে শনিবার বিকেলে এ ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

ঘোষণায় মোশাররফ বলেন, ‘১০ দফা আদায়ে আন্দোলন, বিক্ষোভ যুগপৎভাবে পালন করব। যুগপৎ আন্দোলনের জন্য যে যে দল রাজি হয়েছে, তাদের সঙ্গেও আমরা এই দফাগুলো নিয়ে আলোচনা করেছি। তারাও সম্মতি দিয়েছে।’

আইনিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়