Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ১১ ডিসেম্বর ২০২২

পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির এমপিরা

সংসদে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

সংসদে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

রাজধানী ঢাকার গোপালবাগ মাঠে আয়োজিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের মঞ্চে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ সাংসদ। শনিবার (১০ ডিসেম্বর) সাপ্তাহিক বন্ধ থাকার পদত্যাগপত্র জমা দেয়া সম্ভব হয়নি। আজ সেই পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিয়ে জাতীয় সংসদে এসেছেন বিএনপি এমপিরা।

আজ (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের গেটে আসেন পদত্যাগ ঘোষণা করা বিএনপি নেতারা। এসময় সাংবাদিকদের মুখোমুখি হন তারা। বেলা ১১টা ২০-এ স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দিতে তারা সংসদ সচিবালয়ের ভেতরে যান।

সংসদ ভবনের সামনে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, বিএনপির আন্দোলনের অংশ হিসেবে আমদের এ পদত্যাগ। বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। বর্তমান সরকার এককভাবে সব আইন পাস করে। এ সংসদ অকার্যকর।

পদত্যাগ করা এমপিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশিদ দেশের বাহিরে থাকায় তার ব্যক্তিগত সচিব পদত্যাগপত্র জমা দেবেন।

এর আগে, শনিবার দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি সমাবেশে উপস্থিত ছিলেন না।

আ. লীগ বলছে এই পদত্যাগে সরকারে কিছু যায়-আসে না

এদিকে বিএনপির কোনো এমপি পদত্যাগ করলে সরকারের কিছু যায় আসে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সাত এমপির পদত্যাগের ঘোষণা বিএনপির একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনি মাঠে সাভার-ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেছেন, বিএনপি সমাবেশ করছে। শুনলাম তাদের সাতজন এমনি নাকি পদত্যাগ করবেন। পদত্যাগ করার গণতান্ত্রিক অধিকার তাদের আছে। তবে পদত্যাগ স্পিকারের কাছে করতে হয়, মাঠে ভাষণ দিয়ে হয় না।

দেশের মানুষকে বিএনপির মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, বিএনপির মিথ্যাচারে বিভ্রান্ত হওয়া যাবে না। ২০৪১ সালে উন্নত দেশ গড়ার মহাপরিকল্পনা নিয়েছেন শেখ হাসিনা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

আইনিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়