ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ১৫ ডিসেম্বর ২০২২

বিএনপির রিজভীর নামে আরও ৪ মামলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

এবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শাহবাগ থানার ৪ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় কারাগারে রয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন পুলিশ চার মামলায় রিজভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, বিচারাধীন তিন মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আর এক মামলা তদন্তাধীন। এ চার মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়