Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ রেল জংশন। ছবি- সংগৃহীত

ময়মনসিংহ রেল জংশন। ছবি- সংগৃহীত

ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

সেই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে আজ (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার ব্যাপারে ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা বগিটি উদ্ধারে কাজ শুরু করে। তারা প্রথমে লাইনটি মেরামত করে ও পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি লাইনে বসায়। এরপর সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ছয় দিনের ব্যবধানে একই ট্রেনের একই বগির চারটি চাকা কাছাকাছি স্থানে লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির বগিরই সমস্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়