Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ২০ ডিসেম্বর ২০২২
আপডেট: ২২:৫৭, ২০ ডিসেম্বর ২০২২

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান

সাদ্দাম হোসেন (বামে) ও ইনান (ডানে)

সাদ্দাম হোসেন (বামে) ও ইনান (ডানে)

বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান দায়িত্ব পেয়েছেন।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।

এর আগে ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

আই নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন Watch on YouTube অপশনে

বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতে’ ২৭ দফায় যা বলা হয়েছে | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়