Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ২৪ ডিসেম্বর ২০২২

আ. লীগের সাধারণ সম্পাদক পদে কাদেরের হ্যাট্রিক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তৃতীয়বারের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে টানা দশম বার দলের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন থেকে এ কথা জানানো হয়।

কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। এ প্রস্তাবে সমর্থন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আওয়ামী লীগের কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। এতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে দুপুর সোয়া ১টায় প্রথম অধিবেশন শেষ হয়।

বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে সঞ্চালনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়