Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২৬ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ ছেড়া যাওয়া সব রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভেসে থাকার পর ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ওই নৌকায় থাকা ১৮০ জন রোহিঙ্গা মারা গেছেন বলেন আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রোববার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইটে এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটি সম্ভবত পথ হারিয়েছিল। নৌকায় থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য ধারণা করা হচ্ছে, সাগরে থাকা নৌকাটি ডুবে গেছে এবং নৌকায় থাকা সবার মৃত্যু হয়েছে। তবে নৌকাটি কোথায় যাচ্ছিল, এ ব্যাপারে কিছু জানাতে পারেনি ইউএনএইচসিআর।

এদিকে এর আগে গত সপ্তাহেও ভারতের উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা উদ্ধার করা হয়। যে নৌকায় ক্ষুধা-তৃষ্ণায় ২০ জনের মৃত্যু হয়েছিল। নৌকাটিতে অন্তত ১০০ জন ছিলেন। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার উত্তর উপকূল থেকে ১০৪ জন রোহিঙ্গাসহ একটি নৌকা উদ্ধার করে দেশটির নৌবাহিনী।

২০১৭ সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী, ২৫ আগস্ট ২০১৭ সালে মায়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় ৬,৫৫,০০০ থেকে ৭,০০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। বিগত তিন দশক ধরে মায়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে ৩,০০,০০০ এর অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান করছে।

তবে বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা অনেক রোহিঙ্গা উন্নত জীবনের আশায় ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করছেন। এজন্য তারা নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার বিপৎসংকুল পথ বেছে নেন।

আইনিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়