Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ২৭ ডিসেম্বর ২০২২
আপডেট: ২০:৪১, ২৭ ডিসেম্বর ২০২২

ঢাকাতে এক ইমিগ্রেশনেই হজ্ব : ধর্ম প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে কথা বলছেন আমন্ত্রিত অতিথিরা। ছবি- আই নিউজ

অনুষ্ঠানে কথা বলছেন আমন্ত্রিত অতিথিরা। ছবি- আই নিউজ

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন- প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন হজ্বযাত্রীরা যেন বাংলাদেশেই ইমিগ্রেশন করতে পারেন। এক ইমিগ্রেশনে হ্জ্ব করে আসতে পারেন। প্রধানমন্ত্রীর আরেকটি নির্দেশ- হজ্বযাত্রীদের যাতে কষ্ট না হয়। সেজন্য তারা মক্কায় যে ঘরে উঠবেন। সে ঘরে যাওয়ার আগে যেন লাগেজ পৌঁছে যায়। এটা বাস্তবায়ন করা হয়েছে।   

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংলাপে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ-আল-শাহীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

অনুষ্ঠানে আলেমগণ, পুরোহিতসহ মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন- সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের ‘সংখ্যালঘু’ বলে থাকেন। আমরা এই ‘সংখ্যালঘু’ শব্দটি উঠিয়ে দিতে চাই। আমরা সবাই ‘বাঙালি’। কারণে সকল ধর্মের মানুষ মিলেই আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এদেশ সবার।

সংলাপে ধর্মীয় প্রতিমন্ত্রী ফেইসবুক ইউটিউব ব্যবহার করে যারা অন্যায় অমূলক কাজ করবে- তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশনা দেন।

ধর্মীয় এই সংলাপে আরো বক্তব্য রাখেন- কমলগঞ্জের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল হক, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও রাজনগরের ফতেহপুর ইউনিউয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষে ভিক্টর প্রেন্টিস, বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষে ইপা বড়ুয়া, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।

সংলাপে জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়