Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৫, ২৯ ডিসেম্বর ২০২২

এমপি হতে চান নায়িকা মাহিয়া মাহি, পাবেন নৌকার মনোনয়ন?

নায়িকা মাহিয়া মাহি

নায়িকা মাহিয়া মাহি

সংসদ সদস্য (এমপি) হতে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তিনি। তবে পাবেন কী নৌকা প্রতীকে মনোনয়ন?

এক্ষেত্রে কিছুটা আশাবাদী হতে পারেন বাংলাদেশে আলোচিত ও জনপ্রিয় এই নায়িকা! 

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মনোনয়নপত্র তোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা (মাহি) কাল বলেছেন, ‘আমি মনোনয়নপত্র তুলতে চাই, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচন করতে চাই’। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে কথা বললাম। তিনি বললেন, ওদের পরিবার তো আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ করে। ঠিক আছে, মনোনয়ন ফরম তুলুক।

চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন কি না বলতে পারবো না মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।

কি বলছেন মাহি 
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকার টিকিট পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব। এই আসনে নৌকাকে এনে দেব।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মাহি মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহিয়া মাহি বলেন, আমি বলে বুঝাতে পারব না, আমার যে কত খুশি লাগছে, আমি যে কত গর্বিত। বাংলাদেশের ইতিহাস যত দিনের, আমি যে দলের নমিনেশন ফরম কিনেছি, সেই দলের বয়স ততদিনের। আমি সেই দলের নমিনেশন কিনেছি, এর চাইতে খুশির বিষয় হতে পারে না।

‘মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী’ -এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে একজন নারী, নারী নেতৃত্বকে অগ্রধিকার দিচ্ছেন। মেট্রোরেলের প্রথম চালক ছিলেন নারী। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য শুনলে বুঝতে পারবেন, তিনি নারী নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দিচ্ছেন। সেক্ষেত্রে আমি একজন নারী। আমার মনে হয়, সামনের যে ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, এই উন্নয়ন থেকে আমি আমার চাঁপাইনবাবগঞ্জকে পিছিয়ে থাকতে চাই না।‘

নির্বাচনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, আমি ও আমার হাসব্যান্ড মিলে পরিকল্পনা তৈরি করছি। আজকের পর থেকে আরও দৃঢ়ভাবে কাজ করব।

তৃণমূলের নেতাকর্মীদের সাপোর্ট কতটা পাবেন? -এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, প্রচণ্ড সাপোর্ট। ফরম কেনার আগেই তাদের সঙ্গে বেশ যোগোযোগ হচ্ছে। তারা অনেক রকমভাবে সাপোর্ট করছে। তারা ফোন করছেন, তাদের সঙ্গে দেখা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমি যখন গণসংযোগে যাই, তারা আমাকে সাপোর্ট করছে। ওখানকার নেতাকর্মীরা বেশ আন্তরিক। সবাই আমাকে খুব সাপোর্ট করছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়