Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আই নিউজ

প্রকাশিত: ১৪:৪৩, ২১ মে ২০২৩

পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হবে চলতি সপ্তাহেই : কৃষিমন্ত্রী 

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

গেল বছরে পেঁয়াজের দাম নিয়ে দুর্বিষহ এক সময় কাটানোর পর এবার দেশে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু দেশের বাজারে অসাধু ব্যবসায়ীদের কারণে পেঁয়াজের দাম হুট করে বেড়ে যায় ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুই-তিন দিনের মধ্যেই পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

আজ রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এ কথা জানান।

এসময় সাংবাদিকদের সামনে কৃষিমন্ত্রী বলেন, জানি মধ্যম আয়ের, সীমিত আয়ের সব মানুষেরই কষ্ট হচ্ছে। ৮০ টাকা কেজি তো পেঁয়াজ হতে পারে না। নীতি-নির্ধারণী পর্যায়ে আমরা শেষ পর্যন্ত চাষীর স্বার্থটা দেখতে চাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা উচ্চ পর্যায়ে, নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইনশাআল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত পাবেন যে আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করব কি-না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত ২০২১-২২ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৬ লাখ টন। তার আগের বছর দেশে পেঁয়াজের উৎপাদন ছিল ৩৪ লাখ টন। গত ২০১৯-২০ অর্থবছর উৎপাদনের পরিমাণ ছিল ২৬ লাখ টন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যেভাবে পেঁয়াজের আবাদ হয়েছে, তাতে এবারও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। এই সময়ে কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকার আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। 

গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ করেছে বাংলাদেশের সরকার। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়