নিজস্ব প্রতিবেদক, আই নিউজ
দাম না কমলে পেঁয়াজ আমদানির ঘোষণা দিল বাণিজ্য মন্ত্রণালয়
ছবি- সংগৃহীত
দেশের বাজারে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বেড়েছে। এই দাম যদি দুই-একদিনের মধ্যে না কমে তাহলে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ শনিবার (২০ মে) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বাড়ার কথাও স্বীকার করেন তিনি।
পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে টিপু মুনশি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে, বাজার মনিটরিং করা হচ্ছে। দু-একদিনের মধ্যে দাম না কমলে আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে। ঢাকায় ফিরে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেবেন তিনি।
ডলারের দাম বাড়ায় আমদানি পণ্যের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তবে বৈশ্বিক বিবেচনায় নির্ধারিত দাম বাস্তবায়নে চেষ্টা করছে সরকার।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























