Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ২৮ মে ২০২৩
আপডেট: ১৮:৫৮, ২৮ মে ২০২৩

খেলাপি ঋণ বেড়ে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকায়। এর মধ্যে গত বছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

রোববার (২৮ মে) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে খেলাপি ঋণ ব্যাংক খাতের মোট ঋণের ৮ দশমিক ৮০ শতাংশ।

খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রয়েছে ৫৭ হাজার ৯৫৯ কোটি টাকা বা ১৯ দশমিক ৮৭ শতাংশ। আর বেসরকারি ব্যাংকগুলোর ৬৫ হাজার ৮৮৯ কোটি টাকা বা ৫ দশমিক ৯৬ শতাংশ ঋণ খেলাপি হয়েছে।

অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর তিন হাজার ৪২ কোটি টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ ঋণ খেলাপি। সরকারি মালিকানাধীন বিশেষায়িত তিনটি ব্যাংকের মোট ঋণের ১২ দশমিক ৮০ শতাংশ বা ৪ হাজার ৭৩২ কোটি টাকা বর্তমানে খেলাপি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়