ঢাকা, রোববার ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ৪ জুন ২০২৩
আপডেট: ১৪:৩৭, ৪ জুন ২০২৩

প্রথমবারের মত চালুকৃত ‘জাতীয় চা পুরস্কার‘ পেলেন যে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

চা পুরস্কার ২০২৩ বিজেতাদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি- আই নিউজ

চা পুরস্কার ২০২৩ বিজেতাদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি- আই নিউজ

দেশে প্রথমবারের মত চালুকৃত ‘জাতীয় চা পুরস্কার‘ পেয়েছেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান। রোববার (৪ জুন) দুপুরে মৌলভীবাজারের বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বিশেষ অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি। 

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, টি ট্রেডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান ও এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

‘জাতীয় চা পুরস্কারপ্রাপ্ত ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দেশে প্রথমবারের মত চালুকৃত ‘জাতীয় চা পুরস্কার‘ পেয়েছেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান। 

সেগুলো হলো : (১) একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান- ভাড়াউড়া চা বাগান (২) সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান-মধুপুর চা বাগান (৩) শ্রেষ্ঠ চা রপ্তানিকারক-আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লি. (৪) শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী-মো. আনোয়ার সাদাত সম্রাট (পঞ্চগড়) (৫) শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান- জেরিন চা বাগান (৬) বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি-কাজী এন্ড কাজী টি এস্টেট লি: (৭) দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি-গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি: (৮) শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (চা শ্রমিক)- উপলক্ষী ত্রিপুরা, নেপচুন চা বাগান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়