নাটোর প্রতিনিধি
নার্সের ছদ্মবেশে শিশু চুরি!
নাটোরে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার
উদ্ধার হওয়া একদিন বয়সী শিশুর ছবি। ছবি- সংগৃহীত
সম্প্রতি নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া এক ব্যাংক কর্মকর্তার একদিন বয়সী নবজাতক কন্যাকে একদিনের মাথায় কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে কাজলী বেগম কাজল নামের এক অভিযুক্তকেও।
উদ্ধার নবজাতকের পিতা ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমান। শিশুটিকে কুষ্টিয়ার খাজানগর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে নার্সের ছদ্মবেশী নারীর অবস্থান কুষ্টিয়ার খাজানগর এলাকায় নিশ্চিত হয়ে শনিবার (১০ জুন) ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযুক্ত কাজলকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নবজাতককে উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (০৯ জুন) দুপুর ১২টার দিকে নার্সের ছদ্মবেশী এক নারী নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দাদির কোল থেকে ডাক্তার দেখানোর কথা বলে একদিন বয়সী কন্যা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শনিবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করবেন পুলিশ সুপার সাইফুর রহমান।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























