আই নিউজ ডেস্ক
হজ করতে গিয়ে সৌদিতে ১১ বাংলাদেশীর মৃত্যু
মক্কায় পবিত্র হজ পালনের দৃশ্য। ছবি- সংগৃহীত
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১১ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তবে সকলেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও কিছুটা ভিন্ন পরিবেশের কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। এমনকি এতে মৃত্যুও হয় অনেকের। চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও এদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশির হজ পালনের করার কথা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পালিত হবে পবিত্র হজ।
হজযাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে মক্কা ও মদিনা উভয় স্থানেই জরুরি স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা রয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ দুই স্থানেই ২৪ ঘণ্টা সেবা দিতে নিয়োজিত আছে বিশেষ মেডিকেল টিম।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























