Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ১৩ জুন ২০২৩

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঈদের ছুটি কতোদিন মিলবে, কবে থেকে মিলবে তা-ই এখন ভাবছেন সরকারি কর্মচারি, কর্মকর্তারা। জানা গেছে আগামী ২৭ জুন থেকে  আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। 

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এতে তিন দিনের বদলে ঈদের ছুটি হবে চারদিন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় উপস্থিত ছিলেন।

২৯ জুন পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়।

এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

তাছাড়া, কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়