আই নিউজ ডেস্ক
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ : বাংলাদেশে আঘাত হানবে?
ভারতের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ে ওঠা প্রবল ঢেউ। ছবি- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ঘূর্ণিঝড় বিপর্যয় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে ভারতের দক্ষিণাঞ্চলসহ পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে। এর আঘাত থেকে বাঁচতে বিগত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ও ভারতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো। বাংলাদেশেও ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হানবে কি না তা নিয়ে চলছে জোর আলোচনা।
অবশ্য দেশের আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে থাকায় এর কোনো প্রভাবই বাংলাদেশে পড়বে না।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালে দেয়া পূর্বাভাসে জানায়, ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ উপকূলে ঘূর্ণিঝড় সতর্কবার্তা (লাল বার্তা) জারি করা হয়েছে।
ভারতীয় সময় সকাল পৌনে ৯টায় দেয়া পূর্বাভাসে রাষ্ট্রীয় সংস্থাটি জানায়, উত্তর-পূর্ব আরব সাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় গত ৬ ঘণ্টায় আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ভোর সাড়ে ৫টায় একই এলাকায় অবস্থান নেয়।
ওই সময়ে ঘূর্ণিঝড়টি গুজরাটের জাখাউ বন্দর থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, দেবভূমি দোয়ারকা থেকে ২১০ কিলোমিটার পশ্চিমে, নালিয়া থেকে ২১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, পোরবন্দর থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, অতি প্রবল রূপ নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সৌরাষ্ট্র ও কুচ এবং তৎসংলগ্ন পাকিস্তান উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। এ সময়ে ঘণ্টায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১৫ থেকে ১২৫ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে বাংলাদেশ।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























