আই নিউজ ডেস্ক
২০ দিন বন্ধের পর চালু হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। ছবি- সংগৃহীত
চলমান কয়লা সংকটের কারণে প্রায় ২০ দিন বন্ধ থাকার পর আবারো চালু করা হয়েছে দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় দেরী না করে চালু করা হয়েছে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি ইউনিট।
রোববার (২৫ জুন) সকালে বিদ্যুতকেন্দ্রটি সচল করা হয়। বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব এ তথ্য নিশ্চিত করে জানান, অপর ইউনিটটিও শিগগিরই চালু হবে।
এর আগে, কয়লা সংকটে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।
দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎকেন্দ্র নতুন করে সচল করতে আমদানি করা হয় ১০০ মিলিয়ন ডলারের কয়লা। গত ২৩ জুন রাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের জেটিতে নোঙর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাথেনা।
এরপর কয়লা খালাস করে আজ রোববার সকাল থেকে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র সচল করা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























