আই নিউজ ডেস্ক
তত্ত্বাবধায়ক নিয়ে কোনো আগ্রহ নেই ইইউ’র!
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) কাছে তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তাদের কোনো আগ্রহ নেই বলে মনে করছেন ইএমএফ সদস্যরা।
মঙ্গলবার গুলশানে ইএমএফ -এর সাথে বৈঠকে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠক শেষে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
এ সময় ফোরামের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ওনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চেয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ একটি পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন। সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি তাদের সামনে তুলে ধরেছি।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি তাদের সামনে আমরা তুলে ধরেছি। তারা আমাদের কথা নোট করেছেন এবং বলেছে, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আসবে। পাশাপাশি তারা প্রত্যাশা করেন বাংলাদেশের সবকয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।
নির্বাচন কমিশনের আমন্ত্রণে ১৫ দিনের বাংলাদেশ সফরে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং দফতরের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকের কথা রয়েছে ইইউর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটির। এর মধ্যে কয়েক দফা বৈঠক হতে পারে নির্বাচন কমিশনের (ইসি) সাথে। দলটি মতবিনিময় করবে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং দেশীয় নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠীর সাথেও।
আইনিউজ/ইউএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























