Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ১৯ জুলাই ২০২৩

বাংলাদেশের পাসপোর্ট এখন আরও শক্তিশালী

বাংলাদেশি পাসপোর্ট।

বাংলাদেশি পাসপোর্ট।

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর প্রকাশিত নতুন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৬ তম।

এর আগে গত ১০ জানুয়ারি পাসপোর্ট সূচক প্রকাশ করেছিলো ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স। সেখানে বাংলাদেশের অবস্থান ছিলো ১০১তম। মূলত কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই সূচক।

নতুন সূচকের তথ্য মতে, ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের
যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠানটির নতুন সূচক অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। গত ৫ বছর ধরে শীর্ষস্থানে থাকা জাপানকে এবার পেছনে ফেলেছে সিঙ্গাপুর। আর জাপান নেমে গেছে তৃতীয় স্থানে।

১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন জাপানিরা। তাদের কেবলই উপর অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন। এই তিন দেশের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়