আই নিউজ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭, ২ আগস্ট ২০২৩
এলপিজি গ্যাসের নতুন দাম জানা যাবে বিকেলে
ফাইল ছবি
চলতি আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম বুধবার বিকেলে নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে নতুন এ দাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিইআরসি।
এর আগে গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৭৪ টাকা থেকে কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সে সময় দাম কমানো হয় ৭৫ টাকা। এর আগে জুন মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ১৫৯ টাকা।
এদিকে সরকার দাম নির্ধারণ করে দিলেও ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে কখনোই এলপিজি কিনতে পারেন না তারা। আর ডিলার ও আমদানি সংশ্লিষ্টদের দাবি, আমদানিতে খরচ বেশি, সরকার-নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব নয়।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























