Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ৭ আগস্ট ২০২৩

রিজভীর নামে ৫০ কোটি টাকার মামলা ঠুকলেন হিরো আলম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন আলোচিত, সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে (হিরো আলম)।

আজ সোমবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মুনসুর রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়েছে, হিরো আলমকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়