আই নিউজ প্রতিবেদক
স্বপ্নের ঘর পেল ২২ হাজার পরিবার, খুশিতে কাঁদলেন কেউ
ছবি- বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে দেশে আজ আরো ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দিয়েছেন ভূমিসহ স্বপ্নের ঘর। যাদের এতোদিন কোনো নিশ্চিত ঠাই ছিলো না, সহায় ছিলো না; ছিলো না মর্যাদাও তাদের মর্যাদা বাড়াতে ঘরগুলো উপহার দিয়েছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার সেই উপহার পেয়ে খুশিতে কাঁদলেনও কেউ কেউ। এভাবেই আজ সারাদিন ২২ হাজার ভূমি ও গৃহহীন মানুষের ঘর প্রাপ্তির আনন্দ দেখেছে দেশবাসী।
বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা এসব ঘর পরিবারগুলোর কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের ১২৩টি উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেন সরকারপ্রধান।
এ সময় ভিডিও কনফারেন্সে খুলনার তেরখাদার বারাসাত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জ আমানউল্যাহপুর আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনে যুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
নাটোর সদর উপজেলার পীরজিপাড়া গ্রামের বিধবা আয়তুন্নেছা-একদিন যার স্বামী ছিল, সংসারে প্রাচুর্য না থাকলেও স্বাচ্ছন্দ ছিল। স্বামী মারা যাওয়ার পরে কপাল পোড়ে আয়তুন্নেছার। বয়সের ভারে নুব্জ আয়তুন্নেছার শুরু হয় কষ্টে ভরা অনিশ্চয়তার জীবন। পাঁচ মেয়ে এক ছেলের সংসারের চাকা তো কিছুতেই ঘুরে না, নাই মাথা গোজার ঠাঁই। কালের পরিক্রমায় সব ছেলে-মেয়েরা আলাদা সংসার পাতলেও অন্য এক মেয়েকে সাথে নিয়ে ভিক্ষা করা ছাড়া কোন উপায় নেই অশীতিপর বৃদ্ধা আয়তুন্নেছার। জীবন সায়াহ্নে এ আয়তুন্নেছা’র ঠিকানা হয়েছে পীরজিপাড়া আশ্রয়ণ প্রকল্পে। আজ তাকে জমির দলিলসহ বাড়ির চাবি প্রদান করায় তাঁর কান্না কিছুতেই থামছেনা।
একই উপজেলার পন্ডিতগ্রামের দিনমজুর আক্কাছ আলী স্ত্রীকে সাথে নিয়ে থাকতেন পাটকাঠির বেড়া আর ছনের চালার ছোট্র একটা ঘরে। তাও খাস জায়গা। বৃষ্টি হলেই ছনের চালার ফাঁক ফোকড় দিয়ে ঘরের মধ্যে নেমে আসে পানি। আজ আক্কাছ আলীর দুঃখ ধারার বিদায়ের দিন। জমির দলিলসহ বাড়ির চাবি পেয়ে আবেগ আপ্লুত আক্কাছ বললেন, একটা বাড়ির মালিক হবো স্বপ্নেও কখনো ভাবিনি।
-
এইসব বাড়ি আপনাদের মর্যাদা বাড়াবে: প্রধানমন্ত্রী
-
তাহিরপুরে ৫০টি ভূমিও গৃহহীন পরিবার পেল স্বপ্নের ঠিকানা
এর আগে ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি, ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি এবং মুজিববর্ষের সময় তৃতীয় পর্যায়ে দুই ধাপে মোট ৫৯ হাজার ১৩৩টি বাড়ি বিতরণ করা হয়েছে। নতুন করে ২২ হাজার ১০১টি ঘর বিতরণের মধ্য দিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সুবিধাভোগীর মোট সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩৮ হাজার ৮৫১টি।
এদিন ভূমিহীন-গৃহহীনমুক্ত ১২ জেলা হচ্ছে- মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি।
এর আগে দুই দফায় মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, পঞ্চগড়, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা ও মাগুরাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























