Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১৪ আগস্ট ২০২৩

ভূমিকম্পে কাঁপল সারা দেশ, উৎপত্তি সিলেট সীমান্তে

দেশের বিভিন্ন স্থানে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫১ মিনিটে ভূমিকম্পন অনুভূত হয়েছে। রাজধানী ঢাকার আশেপাশের এলাকা ছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। রিখাটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ইউএসজিএস বলছে, ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তরপশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যাল্যার্টস সিস্টেম বলছে, বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলার ৪ কিলোমিটার দূরে ভারত সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়