আই নিউজ প্রতিবেদক
আগামী ৭ দিনের আবহাওয়ার খবর
আগামী ৭ দিনের আবহাওয়ার খবর কেমন হবে এ সম্পর্কে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি সপ্তাহের দেশের কিছু কিছু বিভাগে দাবদাহ চলমান থাকবে বলেও হুশিয়ার করেছে অধিদপ্তর। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর সক্রিয়। তাই আগামী দুদিনের মধ্যে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
দেশের কয়েকটি স্থানে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা মঙ্গলবারই দূর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী ৭ দিনের আবহাওয়ার খবর-এ সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে সিলেট বিভাগে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। উপরন্তু, পুরো সপ্তাহ জুড়েই থাকতে পারে দাবদাহ।
ঢাকার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া নিয়ে সিলেট অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মোহাম্মদ সজীব হোসেন জানান, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সেটি স্বাভাবিক পরিমাণে হবে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭ দিনের আবহাওয়ার পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন, ‘চলতি মাসে এমনই গরম থাকবে। আবার মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিও হবে। আগামী ৬ সেপ্টেম্বর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে তাপপ্রবাহ আগামী কয়েকদিন একই রকম থাকতে পারে।’
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























