নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৩
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন সুস্থ হয়ে বাসায় আছেন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন সুস্থ হয়ে বাসায় আছেন। বুধবার (০৬ সেপ্টেম্বর) রাত দশটায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দীপংকর বর জানান- মন্ত্রী সুস্থ হয়ে বাসায় আছেন। আজ সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুর খবর শুনে তাঁর বাসায়ও গেছেন।

প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর বাসায় পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি : আই নিউজ
এদিকে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে দীপংকর বর বলেন, এই নিউজে কিছুটা ভুল তথ্য আছে। তিনি বলেন, কিছু মিডিয়াতে বিএসএমএমইউ-এর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বরাত দিয়ে যে নিউজটা দেখছেন, সেটা আগের তথ্য দিয়ে করা হয়েছে। গত ২২ আগস্ট পরিবেশ মন্ত্রী ডেঙ্গু আক্রান্ত হন।
২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে ভর্তি হন। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছেন।
আইনিউজ/এইউ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























