আই নিউজ ডেস্ক
আজ বিকেলে ঢাকা আসছেন সের্গেই লাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সংক্ষিপ্ত সফরে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় আসছেন। ঝটিকা সফরে লাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুক্রবারেই ঢাকা ছেড়ে রওনা হবেন ভারতে অনুষ্টিতব্য জি ২০ সামিটের উদ্দেশ্যে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতিনিধিত্ব করবেন সের্গেই লাভরভ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো বিকাশের সম্ভাবনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ের পরিকল্পনা আছে।
-
আন্দোলনে ব্যর্থ বিএনপি ড. ইউনূসের আশ্রয় নিয়েছে: তথ্যমন্ত্রী
-
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মা-রা গেছেন
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার বিকেলে জাকার্তা থেকে ঢাকায় আসবেন সের্গেই লাভরভ। এ দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পরদিন শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই লাভরভ। একই দিন বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























