Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৩

মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছেন হিরো আলম 

আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সারাদেশে আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে  টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছেন হিরো আলম। 

এর আগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। 

এ সময় হিরো আলম বলেন, প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।

উল্লেখ্য, গত কয়েক বছরে নির্বাচনে অংশ নিয়ে হিরো আলম আলোচনায় আসেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা।

ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় এসেছিলেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন। সেই প্রেক্ষিতেই তাঁর প্রজন্ম লীগে যোগদান। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়