নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বিশ্ব ওজোন দিবসে সমাবেশ ও র্যালী
ওজোনস্তর রক্ষায় সিএফসি-এইচএফসি মুক্ত এসি ব্যবহার করতে হবে: পরিবেশমন্ত্রী
ছবি- আই নিউজ
ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব মুক্ত থাকতে ওজোনস্তর ক্ষয়রোধে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জনগণ সিএফসি মুক্ত ফ্রিজ ও এসি কিনতে পারেন। বায়ুতে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য যাতে নির্গমণ না হয় টেকনিশিয়ানগণকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওজোনস্তরের গুরুত্ব ও এর রক্ষায় করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ব ওজোন দিবস ২০২৩ উপলক্ষ্যে শনিবার সকালে রাজধানীর জাতীয় যাদুঘর এর সামনে অনুষ্ঠিত সমাবেশ ও র্যালীর উদ্বোধনী বক্তব্য প্রদানকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
এসময় পরিবেশমন্ত্রী বলেন, ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া রোগ বৃদ্ধিসহ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। সিএফসি, মিথেন ইত্যাদি গ্যাসের প্রভাবে ক্ষয়ে যাচ্ছে এই ওজোন স্তর। এ গ্যাসগুলো সাধারণত, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং সিস্টেমে, ইনহেলারে, প্লাস্টিক ফোম তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এলক্ষ্যে ওজোনস্তরের ক্ষয়কারী সিএফসি, এইচএফসি গ্যাসসমৃদ্ধ যন্ত্রপাতির ব্যবহার বন্ধ করলে আমাদের সকলের মঙ্গল।
-
পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিক দূষণ বন্ধে করণীয় বিষয়ে কর্মশালা
-
জাহাজ ভাঙ্গা শিল্পকে পরিবেশবান্ধব করতে সরকার কাজ করছে: পরিবেশমন্ত্রী
সমাবেশ ও র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পদূনি) মো: মিজানুর রহমান এনডিসি, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ডক্টর ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের প্রমুখ।
এছাড়াও, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার উর্ধতন কর্মকর্তা কর্মচারীগণ, বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন, সোসাইটি অফ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রতিনিধিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























