Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ৭ অক্টোবর ২০২৩

ডেঙ্গু প্রাণ কে ড়ে নিল আরো ১৫ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ১৫ জনের মৃ ত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ১ হাজার ৭৯ জনে।

গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮২২ জনে।

আজ শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজধানীর ৮ জন এবং ৭ জন ঢাকার বাইরের। সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৫৮ জনের মধ্যে ঢাকায় ৫৮৫ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৫৭৩জন।

এতে আরো জানানো হয়, বর্তমানে মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ২৫৯জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১০ হাজার ৫৭২ জন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়