Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ১০ অক্টোবর ২০২৩

অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা যাওয়ার খবরটি গুজব 

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি- সংগৃহীত

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি- সংগৃহীত

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন (৮৯) মারা গেছেন বলে যে খবরটি ছড়িয়ে পড়েছে তা গুজব বলে জানিয়েছেন তাঁর মেয়ে নন্দনা দেব সেন। খবর: টাইমস অব ইন্ডিয়া

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে নোবেলজয়ী মার্কিন ইতিহাসবিদ ক্লউডিয়া গোলডিন টুইটের (এক্স) বরাত দিয়ে অমর্ত্য সেনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। পরে মেয়ে নন্দনা তা নাকচ করেছেন বলে জানায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

নন্দনা সেন এক্সে বলেন, ‘আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত ক্যামব্রিজে তাঁর সঙ্গেই ছিলাম।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়