ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ১৫ অক্টোবর ২০২৩

সোনার ভরি আবারো লাখ টাকা ছাড়ালো 

স্বর্ণের অলংকার। ছবি- অনলাইন

স্বর্ণের অলংকার। ছবি- অনলাইন

দেশের বাজারে সপ্তাহ না ঘুরতেই আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।

রোববার (১৫ অক্টোবর) সোনার নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলেও বাজুসের বৈঠকে জানানো হয়েছে।

এর আগে গত বুধবার (১১ অক্টোবর) ২২ ক্যারটের ভরি প্রতি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে ৯৯ হাজার ৩৭৮ টাকা নির্ধারণ করে বাজুস। 

দেশে প্রথমবারের মতো রেকর্ড দাম বৃদ্ধির পর গত ১৭ আগস্ট ভরিতে ১ হাজার ৭৫০ টাকা ক‌মানো হয়। এর ফলে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম রেকর্ড ১ লাখ ৭৭৭ টাকা থেকে কমে দাঁড়ায় ৯৯ হাজার ২৭ টাকায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়