আই নিউজ ডেস্ক
আজ উদ্বোধন হবে আরো ১৫০ সেতু
গত ১০ অক্টোবর উদ্বোধন হয় মধুমতী সেতু। ছবি- বাসস
দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে একের পর সেতু চালু হচ্ছে। এতে করে সড়ক যোগাযোগের আওতায় আসছে দীর্ঘদিন ধরে থাকা অনেক অনুন্নত এলাকাও। আজ দেশের বিভিন্ন প্রান্তে সড়ক ও জনপদ অধিদফতরের আওতায় নির্মিত আরো ১৫০টি সেতুদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি এসব সেতু ও ওভারপাস উদ্বোধন করবেন।
চালু হতে যাওয়া ১৫০টি সেতু ও বিভিন্ন মহাসড়কের ১৪টি ওভারপাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগের ক্ষেত্রে বড় সুবিধা তৈরি করবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, সেতুগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে।
অন্যদিকে সড়ক ও জনপদ অধিদফতর বলছে, সেতু ও ওভারপাসগুলো প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা আরো সমৃদ্ধ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করবে।
সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। নির্মাণে মোট ব্যয় তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার। নির্মাণ ব্যয় ২০৮ কোটি ৮০ লাখ টাকা।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























