আই নিউজ প্রতিবেদক
দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি বা শঙ্কা নেই: ডিএমপি
ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সামন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছে ডিএমপি।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এসব কথা জানিয়েছেন।
ডিএমপি কমিশনার বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্দিষ্ট সময়ের ভেতরে আমরা যাতে বিসর্জন সম্পন্ন করতে পারি সেজন্য সবাই সচেষ্ট থাকবে। আমাদের সঙ্গে নৌ পুলিশ; তাদেরকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন,পূজা উপলক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই। তারপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একাধিক উপায়ে এটি যাতে মোকাবিলা করা যায় সেজন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
আসন্ন নির্বাচনকে মাথায় রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























