Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ২৬ অক্টোবর ২০২৩

মহাখালীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে ৫টা ৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, খাজা টাওয়ারের ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। 

এদিকে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়