Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ৩০ অক্টোবর ২০২৩

হোলি আর্টিজান মামলায় সাত জেএমবি সদস্যকে আমৃত্যু কারাদণ্ড 

২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

২০১৬ সালে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জ ঙ্গি হা ম লা ও নৃ শং স হ ত্যা য জ্ঞে র ঘটনার  মামলায় নব্য জেএমবির সাত সদস্যকে আ মৃ ত্যু কা রা দ ণ্ড দিয়েছেন হাইকোর্ট। 

আজ সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 

মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃ ত্যু দ ণ্ড অ নু মো দ ন) ও আসামিদের করা আপিলের ওপর ১১ অক্টোবর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ রায় দেওয়া হলো। 

আ মৃ ত্যু কা রা দ ণ্ড পাওয়া সাত জ ঙ্গি হলেন- রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশীদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ। তারা প্রত্যেকেই এখন কারাগারে আছেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়