আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৭, ৩১ ডিসেম্বর ২০২৩
মির্জা ফখরুলের জামিন শুনানি নির্বাচনের ২ দিন পর
ছবি- সংগৃহীত
বিএনপির মহাসচিব কারাবন্দী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নয়টি মামলায় জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি (নির্বাচনের দুই দিন পর) তারিখ নির্ধারণ করেছেন আদালত। তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী এ আদেশ দেন।
মির্জা ফখরুলের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এসব মামলা করা হয়েছিল। এসব মামলায় আত্মপক্ষ সমর্থন করে গত বৃহস্পতিবার আবেদন করেছিলেন মির্জা ফখরুল। এর আগে মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে অস্বীকার করেন আদালত।
উল্লেখ্য, ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তার করা হয়।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























