আই নিউজ প্রতিবেদক
গৌতম বুদ্ধের জন্মদিন আজ
বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন বৌদ্ধ মতবাদের প্রবর্তক গৌতব বুদ্ধ। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। তাই, দিনটিকে সাড়ম্বরে উদযাপনে দিনব্যাপী আছে নানা আয়োজন।
বৌদ্ধ ধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ হয় বৈশাখী পূর্ণিমার দিনে। তাই বৈশাখী পূর্ণিমার আরেক নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।
‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের শুভজন্মকে বিশ্বের বৌদ্ধ সম্প্রদায় দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করে।
ঢাকাসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শ্রদ্ধা এবং ধর্মীয় ভাব-গাম্ভির্য্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবেন। উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। কেউ যাতে কোনো প্রকার নাশকতা করতে না পারে, সে জন্য ডিএমপির সব অফিসার ও ফোর্স সর্বদা সতর্ক থাকবে বলেও জানান তিনি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























