ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ২২ মে ২০২৪

কলকাতায় বাংলাদেশি এমপি হ-ত্যায় জড়িত মূলহোতা আটক

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চিকিৎসার জন্য ভারতে গিয়ে খু-নের শিকার হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার। এই খু-নের ঘটনায় জড়িত মূলহোতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।এছাড়া সন্দেহভাজন আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। 

বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আনোরুল আজীমের হত্যাকাণ্ড আমাদের জন্য নিঃসন্দেহে মর্মান্তিক ও বেদনাদায়ক। তাকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে। তবে হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

তিনি আরো বলেন, এরই মধ্যে ঘটনার মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা মিশনের মাধ্যমে সবকিছুর খোঁজ রাখছি। মিশন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। তদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়