আই নিউজ ডেস্ক
বেনজীর সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি- সংগৃহীত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ অপরাধ করে থাকলে সেই দায় তাকেই নিতে হবে। পুলিশ এই দায় নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (০১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত মাদরাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যপার। এর দায় পুলিশ নেবে না। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দেশ ছাড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যপারে আমি জানি না। বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলব।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল মামলা ভারতেই হয়েছে। তাই তদন্ত করবে ভারত, তারা চাইলে আমরা সহযোগিতা করব। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ভারতই ফিরিয়ে আনবে। তাছাড়া শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানোর বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে।
তিনি আরো বলেন, যে যেখানেই আছে তাদের ধরতে আদেশ দেওয়া হয়েছে। পলাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে। যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























