ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ৩ জুন ২০২৪

৩০ টাকা কমল এলপিজির দাম 

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় ধাপে আবারও দাম কমানো হয়েছে এলপিজির। আগের দাম থেকে ৩০ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (০৩ জুন) এ দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকেই তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

গত ২ মে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি।

এর আগে, ৩ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়।

মার্চে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। আর ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়