Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ৩ জুন ২০২৪

স্বাভাবিক নিয়মে ফিরছে সরকারি অফিসের সময়সূচি

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়। ঈদের পর থেকে অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সেসময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়