আই নিউজ ডেস্ক
বেনজীর-আজীজ আওয়ামী লীগের কেউ না: কাদের
ফাইল ছবি
দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ তাদের বানায়নি। তারা তাদের যোগ্যতা দিয়ে নিজেদের অবস্থানে এসেছেন।
মঙ্গলবার (৪ জুন) ধানমন্ডিতে ঐতিহাসিক ছয় দফা দিবস ও ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, বেনজীর ও আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে।
বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা উল্লেখ করে কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিলন্ডারিং ও অস্ত্র চোরাচালান ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে লক্ষণীয়-বিরোধীদল বিএনপি অর্থপাচার ও দুর্নীতির কথা বলে, যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত।
কাদের বলেন, আইনি লড়াই কিংবা আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি। নির্বাচন ঠেকাতেও ব্যর্থ হয়েছে দলটি। বরং ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে শান্তিপূর্ণভাবে এবারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অপকর্মকে ঢেকে রাখা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই, তাই দলীয় নেতাকর্মীদের যেকোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বানও জানান আওয়ামী লীগের এই নেতা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























