Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ৫ জুন ২০২৪
আপডেট: ১৪:১৬, ৬ জুন ২০২৪

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। বুধবার (০৫ জুন) বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এ বৈঠকের আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেখানে চলতি অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করা হবে। 

আগামী রোববার চলতি অধিবেশন শেষ হবে বলে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এরআগে ১০ জুন সম্পূরক বাজেট পাস হবে বলে সূত্রে জানা গেছে।

সাধারণত চলতি সংসদের কোনও সদস্য মৃত্যুবরণ করলে মৃত্যুর পর অধিবেশনের প্রথম বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ করে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে ‘খুন’ হন। তবে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় বুধবার বৈঠকে তার জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না বলে জানা গেছে।  সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর রয়েছে। এ ছাড়া আরও চারটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর হবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়