Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ২৫ জুন ২০২৪

চলছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন 

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি জুন মাসে দুইবার প্রতিবেশী দেশ ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বেশকিছু সমঝোতা চুক্তি ও আগের চুক্তি নবায়ন করা হয়েছে। সবকিছু নিয়ে বিস্তারিত জানাতে আজ  সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকার প্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

এর আগে নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৯ জুন বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এবারের ভারত সফর বেশ গুরুত্ব পেয়েছে। প্রায় দুই বছর পর প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠকে বসেন। নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের পর ১০টি বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। এ ছাড়া ১৩টি সুনির্দিষ্ট ঘোষণা এসেছে। বাংলাদেশ ও ভারত উভয় সরকারই এই সফরকে ‘ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছে। এই সফরের ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছে দুই দেশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়