ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৬ জুন ২০২৪

গভীর রাতে জেল থেকে পালাল ৪ ফাঁ/সির আসামি 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে গভীর রাতে পালিয়েছেন মৃ*ত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। যদিও পরে তাদেরকে আবার অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে ছাদ ফুটো করে রশির মাধ্যমে পালিয়ে যান তারা। পরে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বলেন, চারজনই ফাঁসির আসামি। তারা পালিয়েছিলেন। আমরা কারাগারের পাশেই তাদের পেয়েছি।

জেলা প্রশাসক বলেন, মঙ্গলবার রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়