আই নিউজ ডেস্ক
নতুন কর্মসূচি দিল বিএনপি
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি- সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (২৯ জুন) নয়াপল্টনে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। একই দাবিতে ১ জুলাই দেশের সব মহানগরে এবং ৩ জুলাই জেলা সদরে সমাবেশ করবে বলেও জানিয়েছেন বিএনপির নেতারা।
বুধবার (২৬ জুন) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি ঠিক করতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথসভা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দেওয়ার পরও উচ্চ আদালতের মাধ্যমে সাজা বাড়িয়ে বন্দি করে রাখা হয়েছে। সরকারের উদ্দেশ্য তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া।
খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করা হবে৷ জনগণ এ আন্দোলনে এক হবে। আমরা এ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।
এ সময় কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ জুন (শনিবার) বিকেল ৩টায় নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ১ জুলাই দেশের সব মহানগর এবং ৩ জুলাই জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি দেশের মানুষের প্রতিও সমাবেশে যোগ দিতে আহ্বান জানান ফখরুল।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























