আই নিউজ ডেস্ক
এমপি আনার হ/ত্যা: দুর্গম পাহাড় থেকে আরও ২ আসামি গ্রেপ্তার
মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে দুর্গম পাহাড়ে অভিযানে ডিবি পুলিশ। ছবি- সংগৃহীত
বাংলাদেশ-ভারতে আলোচিত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হ*ত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই আসামির নাম ফয়সাল ও মোস্তাফিজ।
বুধবার (২৬ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক খাগড়াছড়ি জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। এ বিষয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এদিকে, গ্রেপ্তার ও অভিযানের বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক খাগড়াছড়ি জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা থেকে সরাসরি অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তার অভিযানের ব্যাপারে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে অনেকেই গ্রেপ্তার হয়েছেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























