ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ৩০ জুন ২০২৪

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশে বাড়তে পারে বৃষ্টিপাত 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টি বাড়তে পারে।

রোববার (৩০ জুন) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু থাকায় এ লঘুচাপটি আছে। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। এছাড়াও বাতাসের গতি বেশি থাকতে পারে বলে, জেলেদের উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়